ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সাব্বির বাঁচতে চায়

দুমকিতে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সাব্বির বাঁচতে চায়


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫


দুমকিতে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সাব্বির বাঁচতে চায়

পটুয়াখালী: পেশায় রাজমিস্ত্রী বাবার তিন ছেলেমেয়ের মধ্যে মোঃ সাব্বির হোসেন(১৪) সবার বড়। জন্মের পর থেকেই ডাক্তারের পরামর্শক্রমে প্রতি মাসে একব্যাগ ‘ও’ পজিটিভ ব্লাড পুশ করে আসছিল ছেলের শরীরে দরিদ্র বাবা মিজানুর রহমান খান। কিন্তু বিধি বাম, ২০২৫ সনের জানুয়ারি মাসে সাব্বিরের শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারের শরনাপন্ন হন বাবা। বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়ে ১৫ দিন চিকিৎসা দেয়া হয় সাব্বিরকে।

পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানান, সাব্বির থ্যালাসেমিয়া রোগে দীর্ঘদিন যাবৎ ভুগছেন। তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন এবং অপারেশন দরকার। এমন পরিস্থিতিতে বাবা মিজানুর রহমান দিশেহারা হয়ে পড়েন। ছেলের চিকিৎসা খরচ ও পরিবারের পাঁচ সদস্যের ভরণ পোষণে নিরুপায় । এ অবস্থায় তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ।
পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালুকদার বাজার সংলগ্ন মরহুম ইসমাইল খানের নাতি ও মিজানুর রহমান খানের ছেলে মোঃ সাব্বির হোসেনের বর্তমানে শারিরীক অবস্হা ক্রমশ খারাপ হয়ে পড়েছে। সাব্বির কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার পেট আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে এবং ঠিকমত হাঁটতে পারছিনা। সমাজের অন্য সকলের মতো আমিও বাঁচতে চাই।
বাবা মিজানুর রহমান বলেন, বর্তমানে প্রতিমাসে দুইবার ব্লাড দিতে ৫/৬ হাজার টাকা খরচ হয়। এছাড়াও ডাক্তার বলেছেন, জরুরী ভিত্তিতে অপারেশন করাতে। কিন্তু আমার কাছে কোন টাকা পয়সা নাই। কি করব, কার কাছে যাবো বুঝতে পারছি না।
আপনারা যে যা পারেন সাহায্য করে আমার ছেলের চিকিৎসায় এগিয়ে আসুন। আমার মোবাইল নাম্বার নগদ পার্সোনাল ০১৭১০৯৫০০১২। সমাজের বিত্তবানদের কাছে আমার আকুল আবেদন।
ওই বাড়ির সত্তোরোর্ধ্ব একুব আলী খান জানান, সাব্বিরের চিকিৎসায় ও সংসার চালাতে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। তাই সাব্বিরকে সাহায্য করার জন্য তিনিও সকলের প্রতি আহবান জানান।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৪১   ১০১ বার পঠিত  |