ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

লালমোহনে একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫


ডোবার পানিতে ভাসছিলো শিশু সাইমুনের মরদেহ

ভোলা: লালমোহন উপজেলায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৃথক পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
এদিন বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালি এলাকায় পুকুরের পানিতে ডুবে মারা যায় মো. বেল্লাল নামে আড়াই বছরের এক শিশু। সে ওই এলাকার মো. ছিদ্দিকের ছেলে। বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকায় পানিতে ডুবে মারা যায় মো. লিটন নামে ৪ বছর বয়সী আরেক শিশু। সে ওই এলাকার আবু মৃধার ছেলে।

এরআগে, সকালের দিকে একই ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের দালাল বাড়িতে মো. সাইমুন নামে দুই বছর বয়সী আরও এক শিশু ডোবার পানিতে ডুবে মারা যায়। সে ওই বাড়ির মো. আব্বাসের ছেলে।
জানা গেছে, এসব শিশুরা খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘর সংলগ্ন পুকুর ও ডোবায় পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খুঁজতে গিয়ে শিশুদের পানিতে ভাসতে দেখেন। এরপর তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক এসব শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তবে এসব শিশুদের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:৪৭   ২৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ