ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: দশমিনা উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্ধোধক ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
উক্ত খেলায় বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনায়েত করিম ফারুখ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব বাবু স্নেহাংসু সরকার কুট্রি, সদস্য মোস্তাক আহম্মেদ পিনু, উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদার, সধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক রতন, সদস্য সচিব শামীম খান সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন বলেন আমাদের তারেক রহমান বলেছেন বাংলাদেশে একটি সুসংগঠিত যুবসমাজ গঠন করবো যেখানে কোন মাদকসেবি, সন্ত্রাসের স্থান হবেনা।
গলাচিপা-দশমিনা, ৩ আসনে বিএনপির নেতৃত্বে হাসান মামুনের বিষয়ে কোন আপোষ নাই। আপনারা হাসান মামুনকে ভালোবাসবেন দেশরত্ন বেগম খালেদা জিয়াকে পাবেন। আজ থেকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে বেগম জিয়ার ছালাম দিবেন।
উক্ত ফুটবল ফাইনাল খেলায় বাঁশবাড়িয়া ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে বহরমপুর ইউনিয়ন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২৬:৫৬ ১৩২ বার পঠিত | ● কোকো স্মৃতি ● টুর্নামেন্ট ● দশমিনা ● পটুয়াখালী ● ফুটবল