![]()
ভোলা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর পটুয়াখালীর গলাচিপায় হামলার প্রতিবাদে ভোলার লালমোহনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। রবিবার (১৫ জুন) রাতে গণ অধিকার পরিষ লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি লালমোহন চৌরাস্তা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লালমোহন চৌরাস্তায় এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, গণধিকার পরিষদ জেলা ও উপজেলা, পৌরসভাশাখার নেতৃবৃন্দ। এতে বক্তারা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যারা হামলা করেছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আফ/আর
বাংলাদেশ সময়: ১৯:৫৬:২৬ ৮৩ বার পঠিত | ● ভিপি নুর ● ভোলা ● লালমোহন ● হামলা