ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরন করলেন ইউএনও

কাউখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরন করলেন ইউএনও


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


কাউখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরন করলেন ইউএনও

পিরোজপুর: কাউখালীতে ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর বারোটায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন, কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ,সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, এনামুল হক, তারিকুল ইসলাম পান্নু। উল্লেখ্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৪ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ২০ বান ঢেউটিন বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:০৮   ১০১ বার পঠিত  |