ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনগনের দুয়ারে প্রকৌশলী তানভীর

হাতিয়ায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনগনের দুয়ারে প্রকৌশলী তানভীর


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


হাতিয়ায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনগনের দুয়ারে প্রকৌশলী তানভীর

নোয়াখালী: হাতিয়া উপজেলায় কেন্দ্রীয় ভাবে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে নেতা কর্মীদের নিয়ে জনগনের দোয়ারে দোয়ারে সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।
ঈদুল আজহার পর থেকে একটানা উপজেলার বিভিন্ন হাট বাজারে সাধারণ মানুষ ও দোকানদার সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের উজ্জীবিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ৩১কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রচন্ড গরম ও বৃষ্টিতে ভিজেও গণ সংযোগ ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছেন।

হাতিয়া আসন থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী দল বিএনপির হাতিয়ার উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।ঈদের পর থেকে গত আট দিন ধরে উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ উপজেলা সদরের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ,কুশলাদি বিনিময়ে ব্যস্ত সময় পার করেন তিনি। প্রচন্ড তাপদাহের মধ্যেও ঈদের শুভেচ্ছা বিনিময় ও দলীয় ৩১ দফা উল্লেখিত লিফলেট বিতরণ করতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছুটে যান তিনি।
এসময় তিনি সোমবার পৌর সদর, চরকৈলাশ,চরলটিয়া গ্রাম, ব্রিকফিল্ড বাজার, ওছখালী পুরাতন বাজার, চরচেঙ্গা এলাকা চরঈশ্বর নলচিরা জাহাজ মারা এলাকায় ব্যবসায়ী সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেন।
সোমবার বিকালে সারিয়া বাজার বুড়িরচর উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার জনতার উপস্থিতিতে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও লিফলেট বিতরণ করেন।
মঙ্গলবার সুখচর ইউনিয়নের রিমচরন বাজারে গণ সংযোগ ও লিফলেট বিতরণ শেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ,কুশলাদি বিনিময় করেন।
টানা এই কর্মসূচিগুলো বাস্তবায়নে পৃথক পৃথক ভাবে তাহার সহযোগী ও সফরসঙ্গী ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৩৫   ৩৯৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ