ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ২৮ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৪

কলমাকান্দায় ২৮ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৪


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


কলমাকান্দায় ২৮ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৪

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ২৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে আটককৃতদের জেলা আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, আতিকুর রহমান গাজী (৬০), মোঃ জামাল তালুকদার (৫৫), তপন চন্দ্র সাহা (৫৫), নির্মল আচার্য্য (২৭)।

এ ঘটনায় কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামীম খাঁন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে স্থানীয় একটি ঘর থেকে ২৮ বস্তা খাদ্য অধিদপ্তরের সরকারি চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় প্রায় ৩০ কেজি করে চাল রয়েছে। এসব বস্তায় সরকারি গুদামের সিল ও “সরকারি কাজে ব্যবহারের জন্য” লেখা ছিল।

সরকারি চাল মজুদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ওই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়।

কলমাকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। আটকৃতদের দায়েরকৃত ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালত সোর্পদ করা হয়েছে। সরকারি চাল মজুদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। জব্দকৃত চাল থানায় রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে চালের উৎস ও পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৩৪   ৩১২ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ