ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বিয়ের দুইদিন আগেই সড়কে প্রান হারালেন বর

বিয়ের দুইদিন আগেই সড়কে প্রান হারালেন বর


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


বিয়ের দুইদিন আগেই সড়কে প্রান হারালেন বর

কুড়িগ্রাম:  বিয়ের আনুষ্ঠনিকতার দু’দিন পূর্বেই পৃথিবী ছাড়তে হলো মুন্নাকে। মঙ্গলবার সকালে রাজারহাট উপজেলার নাজিমখাঁন বাজারে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল চালক বর মনিরুজ্জামান মুন্না (৩৫) এর মৃত্যু হয়। মৃত যুবক রংপুর জেলার হারাগাছ বাংলা বাজার ঠাকুরদান গ্রামের মাহফুজার রহমানের পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,সকালে নাজিমখানে ভাড়া বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন মুন্না। এসময় নাজিমখান বাজারের সাকিনা মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি ট্রলি অন্য একটি মোটর সাইকেল চালককে বাঁচাতে মোটর সাইকেল চালক মনিরুজ্জামান মুন্নাকে ট্রলি চাপা দিলে তিনি ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মৃত্যু বরন করেন।

মুন্নার নিকটাত্মীয়রা জানান,কিছুদিন পূর্বে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চৌমোহনী এলাকার মোকছেদ আলীর কন্যার সাথে মুন্নার বিয়ে হয়েছিল। আগামী শুক্রবার মুন্নার আনুষ্ঠানিক বিবাহোত্তর অনুষ্ঠান ও গায়ে হলুদের দিন নির্ধারিত ছিল।

রাজারহাট থানার সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মৃতের অভিভাবক লিখিত আবেদন দিয়ে লাশ নিয়ে গেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:৪১   ১৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ