ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রের

গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রের


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রের

পাবনা: চাটমোহরে গাছের সাথে মোটর সাইকেলের ধাক্কায় আরাফাত হোসেন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জোনাইলের লেদ মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

সে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামের স্বর্ণ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে ও স্থানীয় ডিকে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে নিজেদের মোটর সাইকেল চালিয়ে ভান্ডারদহ এলাকায় যাচ্ছিল স্কুলছাত্র আরাফাত হোসেন। পথিমধ্যে লেদ মোড় এলাকায় পৌঁছালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় স্কুলছাত্র আরাফাত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কিশোরদের হাতে বাইক দেওয়ার ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৪৪   ১৯৮ বার পঠিত  |