ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ল তরুণ

চাটমোহরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ল তরুণ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


 চাটমোহরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ল তরুণ

পাবনা: চাটমোহরে ট্রেন থেকে ছিটকে পড়ে লাভলু ইসলাম নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর রেলষ্টেশনের অদূরে এ দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহত ওই তরুল নীলফামারীর বেরুবন্দের আব্দুল আজিজের ছেলে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর ষ্টেশন অতিক্রম করার পর ষ্টেশনের অদূরেই ফুটবল মাঠের পাশে অজ্ঞাত ওই তরুণ ট্রেন থেকে পড়ে যান। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত জখম হয়ে জ্ঞান হারায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন আহত ওই তরুণকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, সম্ভবত দরজার সামনে দাঁড়িয়ে ছিল ওই তরুণ। পা পিছলে হয়তো এমন ঘটনা ঘটে থাকতে পারে। আহত ওই তরুণকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেরারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে জানতে পেরেছি পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫২:৩৮   ১৫৩ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ