ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা

সুজানগরে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


সুজানগরে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা


পাবনা:
সুজানগরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাটখালীতে সোমবার এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এবং পাবনা-২ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল হালিম সাজ্জাদ।

প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল হালিম সাজ্জাদ বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১৭টি বছর আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার বিতাড়িত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের নেতা কর্মীরা বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন। অসংখ্য নেতাকর্মী মাসের পর মাস বছরের পর বছর জেলখানায় কাটিয়েছেন ।

সারা বাংলাদেশের মানুষ যেন ভালো থাকতে পারে, বাংলাদেশ যেন ভালো থাকতে পারে সেই লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন উল্লেখ করে উপস্থিত জনসাধারণকে উদ্দেশ্যে করে আব্দুল হালিম সাজ্জাদ বলেন ৩১ দফা ১ থেকে ৩১ পর্যন্ত আপনারা যদি ভালোমতো পড়েন এবং উপলব্ধি করেন দেখবেন একটা দেশ পরিচালনার জন্য একটা জাতিকে পরিচালনার জন্য যে সমস্ত জিনিস দরকার প্রতিটি জিনিসই ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

লন্ডন থেকে বাংলাদেশের মানুষের জন্য এত চিন্তা ভাবনা করার জন্য মতবিনিময়সভা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয় তার তীক্ষèবুদ্ধি এবং চিন্তা ভাবনা দিয়ে আজকের বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানান তিনি। স্থানীয় বিএনপি নেতা বাতেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মুজিবর রহমান খান, সুজানগর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল বাতেন, সুজানগর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা, বিএনপি নেতা পান্না চৌধুরী , উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক মধু বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা , উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম,যুবদল নেতা ইউসুব আলী টোকন, পৌর যুবদলের সদস্য মানিক খান, যুবদল নেতা আরিফ বিশ্বাস, জেলা ছাত্রদলের সহ সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আলম মন্ডল, যুবদল নেতা শামীম, সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান প্রমুখ।

অনুষ্ঠানে ইউপি সদস্য বাবু, নুরুজ্জামান সিকদার লালু, কামরুল ইসলাম বাবুল হোসেন, সাইদ হোসেন,হেলাল হোসেন, শাহিন বিশ্বাস,লিটন, ডাঃ আব্দুল কাদের, ডাক্তার হাবিবুর রহমান, ও নায়েব আলীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় বিএনপির অফিস ঘর উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৩৪   ২২২ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ