ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় হত্যা চেষ্টার দৃশ্যমান ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার অভিযোগ

কলাপাড়ায় হত্যা চেষ্টার দৃশ্যমান ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার অভিযোগ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫


কলাপাড়ায় হত্যা চেষ্টার দৃশ্যমান ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার অভিযোগ

পটুয়াখালী: কলাপাড়ায় হত্যা চেষ্টার দৃশ্যমান ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য চুরির নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। নবনির্মিত ঘরের দরজা, জানালা নেই অথচ সেই ঘর চুরির মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে কলাপাড়া থানায়, এ যেনো সিনেমাকেও হার মানিয়েছে বলে, আহত মিরনের মামা সাহাবউদ্দিন জানান।

সম্প্রতি, উপজেলার বলিয়াতলী ইউনিয়নের মধুপাড়া সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মিরান খন্দকারের উপর নৃশংস হামলা করে হত্যা চেষ্টা চালায় তার চাচাতো ভাই নিজাম খন্দকার, তাইফুর ইসলাম সোহেল খন্দকার, নজরুল, মোস্তফা সহ মোট ১৪ জন। এতে মিরনের একটি হাতের ৯০ ভাগ এবং অন্য একটি হাতের ৪০ ভাগ বিচ্ছিন্ন হয়। এ ঘটনায় আহতের বাবা রফিক খন্দকার বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। তবে, ওই হত্যা চেষ্টা মামলার বিপরিতে বিবাদী মোস্তফা খন্দকার চুরির নাটক সাজিয়ে মিথ্যে অভিযোগ করেন বলে জানান আহতের স্বজনরা। স্থানীয়সহ ভুক্তভোগীরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে বিচারের দাবি করেন।

স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার, মনির হাওলাদার, জুলফু গাজী, নাসির হাওলাদার, মোজাম্মেল খন্দকার, মৎস্য ব্যবসায়ী আলম মোল্লা, বালিয়াতলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মিজান ব্যপারী বলেন, মিরানের উপর হামলার পরে অভিযুক্তরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়। তাদের গরু, ভেড়াসহ অন্যান্য মালামাল গ্রাম পুলিশ, মহিলা মেম্বার সহ দুইদিন পাহাড়া দিয়ে রেখেছি। তাদের স্বর্নালংকার ও নগদ টাকা সহ অন্যান্য মালামাল চুরি হয়েছে এটা সম্পূর্ন মিথ্যা। তাদের ঘরের দরজা জানালা নেই সেই ঘরে এতো মালামাল থাকে কি করে।

অপর একজন বলেন, মামলা থেকে রক্ষা পেতে অভিযুক্তরা কল্পকাহিনীর নাটক সাজিয়েছে। তারা যে স্বর্নের কথা বলেছে এতো স্বর্ন ওই গ্রামে নেই। এ ঘটনায় পুরো গ্রাম ফুসে উঠেছে। দোষীদের শাস্তির দাবি জানান তারা।

গ্রাম পুলিশ ইসমাইল শরীফ জানান, গত ১০ই জুন রাতে মিরন খন্দকারকে কুপিয়ে আহত করার খবর পেয়ে ঘটনা স্থানে আসি। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের গরু, ভেড়া সহ অন্যান্য মালামাল দুইদিন পাহাড়া দিয়ে রেখে স্থানীয়দের সাথে নিয়ে কলাপাড়া থানা পুলিশকে অবগত করে তাদের মালামাল ফেরত দেয়া হয়েছে। মস্তফা খন্দকারের নতুন ঘরের দরজা, জানালা ছিলনা। একটি টিন দিয়ে দরজা আটকে দেয়া হয়েছে। সেই ঘরে চুরির ঘটনা সম্পূর্ন মিথ্যে ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদীত।

কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, চুরির বিষয়ে একটি অভিযোগ তার আত্মীয়ের মাধ্যমে থানায় পাঠিয়েছে। এ বিষয়টি তদন্ত করা হবে। তবে, হত্যা চেষ্টা মামলার একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ০:০৩:৪৬   ৪৫০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ