ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

মধ্যনগরে কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫


মধ্যনগরে কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

সুনামগঞ্জ: মধ্যনগরে লায়েছ ভূঁইয়া কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আজ মঙ্গলবার (১৭ জুন ২০২৫) বিকেলে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষা, ঐক্য, প্রগতি”—এই মূলনীতিকে সামনে রেখে আয়োজিত মিছিলটি কলেজ ক্যাম্পাসসংলগ্ন সাতুর নতুনবাজার থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলে লায়েছ ভূঁইয়া কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের নেতা আলী নূর ইসলাম তুহিন, শাহাদাত হোসেন, সেলিম আহমেদ, নজির হোসেন, কলেজ শাখা কমিটির সিনিয়র সহ-সভাপতি ডালিম মিয়া, মাহিন মিয়াসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে সাতুর নতুনবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নবগঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করেন ইউনিয়ন যুবদলের কোষাধ্যক্ষ মোঃ ফজু মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নুর মিয়া, সাধারণ সম্পাদক দেওয়ান আলী এবং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

এ উপলক্ষে আয়োজকরা বলেন, “নবগঠিত কমিটির সভাপতি পরশ আহমেদ ও সাধারণ সম্পাদক নয়ন আহমেদ এর নেতৃত্বে লায়েছ ভূঁইয়া কলেজ ছাত্রদল আরও সংগঠিত ও গতিশীল হবে। আমরা বিশ্বাস করি, ছাত্রদলের ঐতিহ্য ও সংগ্রামী ধারা আগামীতেও বজায় থাকবে।”আয়োজনটি এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ০:৩৮:১১   ৭৩৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ