ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে কোস্ট ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা

চরফ্যাসনে কোস্ট ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫


চরফ্যাসনে কোস্ট ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা

ভোলা: চরফ্যাসনের চরাঞ্চালে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের জরুরি মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চরফ্যাসন উপজেলা প্রশাসন সভা কক্ষে সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের  CHAR Response প্রকল্পের আওয়াতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
জানাযায়, স্টার্ট ফান্ড বাংলাদেশ সাধারনত দেশে দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা প্রদানে সদস্য সংস্থাগুলোর সাথে কাজ করে থাকে। এই প্রকল্পটি জরুরী ভিত্তিতে ভোলা জেলার চরফ্যাসন উপজেলার চর কুকরী মুকরী, জাহানপুর (চর হাসান), মুজিবনগর ইউনিয়ন ও মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ও চর কলাতলী ইউনিয়নে কাজ করছে। এ প্রকল্পের আওয়াতায় ক্ষতিগ্রস্থ এলাকার ৫টি ইউনিয়নের ৫০০ পরিবারকে নদগ টাকা সহযোগিতা করা হবে এবং ২৫০ পরিবারকে গবাদি পশুর খাবার, স্থানীয় জনগোষ্ঠির মতামতের ভিত্তিতে বিভিন্ন কাজ করা হবে ও কাজের বিনিময়ে অর্থ প্রদান করা হবে।
অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি বলেন, কোস্ট ফাউন্ডেশন অতি দ্রুত স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্থ এলাকায় সবসময় দূর্যোগে মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের কার্যক্রম প্রশংসনীয়।
তিনি আরোও বলেন, দূর্যোগকালীন সময় প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বৃদ্ধির জন্য কোস্ট ফাউন্ডেশনকে আরো কাজ করার জন্য সুপারিশ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র, আমিনুল ইসলাম মিন্টিজ মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রজত আলী, ও চরফ্যাসন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন মিয়াজী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলদার, জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মেসলেহ উদ্দিন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রজত আলী বলেন, বন্যার পরে গবাদি পশুর নানা ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। বন্যার কারণে এই সময়ে প্রাণীর খাদ্য সংকটও দেখা দেয়। তাই, সম্ভব হলে গবাদি পশুর জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা যেতে পারে। এইক্ষেত্রে, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সার্বিক সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য যে, এই প্রকল্পটি ৪৫ দিনের মধ্যে সম্প্রাদন করা হবে এবং কাজের শিখন নিয়ে উপজেরা প্রশাসনের সাথে আবার সভা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩২:৪৫   ১৮৪ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ