ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরন সেমিনার

চরফ্যাসনের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরন সেমিনার


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫


চরফ্যাসনের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরন সেমিনার

ভোলা: চরফ্যাসনে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প(দ্বিতীয় ফেইজ)প্রকল্পের আওয়াতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার দুপুরে চরফ্যাসন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জানাযায়, প্রান্তিক পেশাজীবীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প(দ্বিতীয় ফেইজ)প্রকল্পের আওয়াতায় সারা বাংলাদেশের ১৫০টি উপজেলার ২৪ হাজার প্রান্তিক জনগোষ্ঠীর পেশাজীবীদের ডাটা ব্যাজ তৈরি করে প্রশিক্ষনের আওয়াতায় আনা হবে। এদরে মধ্যে কামার , কুমার, নাপিত, বাশ-বেত দিয়ে কুঠির শিল্প প্রস্তুকারক, জুতা মেরমাত ও প্রস্তুতকারক(মুচি) এবং নকশি কাথা প্রস্তুতকারক, কাসা ও পিতল দিয়ে পন্য প্রস্তুতকারক, ধোপাসহ বিভিন্ন প্রান্তিক পেশাজীবীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য এ প্রকল্প কাজ করবে।
উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথির সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, চরফ্যাসন থানার ওসি তদন্ত মো. খলিলুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সুশিল সমাজের ব্যক্তিবর্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৩৯   ৫৩১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ