ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিএনপির কর্মী সম্মেলনে শিমুলের শোডাউন

ঈশ্বরগঞ্জে বিএনপির কর্মী সম্মেলনে শিমুলের শোডাউন


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


ঈশ্বরগঞ্জে বিএনপির কর্মী সম্মেলনে শিমুলের শোডাউন

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে বিশাল মিছিল ও গণসমাগমের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা ফজলুল হক শিমুল।

আজ (১৭ জুন) মঙ্গলবার বিকেলে রাজিবপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এই কর্মী সম্মেলনে মানুষের ঢল নামে। সম্মেলন স্থল রাজীবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও আশপাশের এলাকা ছিল সাজসাজ রব। ডিজিটাল ব্যানার, ফেস্টুন, তোরণ আর উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়ার বিশাল আকৃতির ছবি দিয়ে ঢেকে ফেলা হয় আশপাশের সড়ক।

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৫ সালে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছিল উপজেলা বিএনপির উদ্যোগে। দীর্ঘদিন পর চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক এবং আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব করে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। এতে দীর্ঘ ১০ বছর পর চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় বিএনপি।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন-অর-রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, শরিফ আবেদীন জায়েদী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি টিপু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট সারোয়ার জাহানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৫:২৭   ১১৪২ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ