ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৮ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা

কাউখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫


কাউখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুর: কাউখালীতে মঙ্গলবার (১৭ জুন) মাগরিব বাদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সভাকক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা ও ইউনিয়ন শাখা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মোঃ আলী হোসেন।

সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মোঃ আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক এইচ.এম. হাফিজ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ রায়হান জুসমানী, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা মোঃ তাওহিদ মারুফ, কাউখালী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার, আন্দোলন সেক্রেটারী মোঃ আরাফাতুর রহমান শাওন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:১২   ১২৭ বার পঠিত  |