ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » প্রেমিকের সঙ্গে কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রবাসীর স্ত্রী আটক

প্রেমিকের সঙ্গে কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রবাসীর স্ত্রী আটক


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫


প্রেমিকের সঙ্গে কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রবাসীর স্ত্রী আটক

পটুয়াখালী: কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রেমিকসহ এক প্রবাসীর স্ত্রী আটক হয়েছেন। পরে পরিবারের জিম্মায় তাদের মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার (১৮ জুন) শেষ বিকেলে কুয়াকাটা পৌরভবনের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়েছে।

জানা গেছে, বাহরাইনপ্রবাসী স্বামীর অনুপস্থিতিতে কুয়াকাটায় ঘুরতে যান এক সন্তানের জননী ও তার পরকীয়া প্রেমিক রাকিবুল ইসলাম সজিব। সেখানে গিয়েই পুলিশের হাতে আটক হন তারা। ঘটনার পরপরই এর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, কুমিল্লার বাসিন্দা প্রবাসীর স্ত্রীর সঙ্গে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১নং ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত ডাকুয়ার ছেলে রাকিবুল ইসলাম সজিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সজিব ওই নারীর চেয়ে অন্তত ১০ বছরের ছোট। প্রেমিককে সঙ্গে নিয়ে  তারা কুয়াকাটায় ঘুরতে যান।
প্রবাসীর স্ত্রীর পরিবারের সদস্যরা তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে কুয়াকাটা পৌরসভা ভবনের সামনের সড়কে তাদের দেখতে পায় এবং স্থানীয়দের সহায়তায় আটক করে। পরে খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, পারিবারিকভাবে কেউ কারও বিরুদ্ধে মামলা করতে রাজি হয়নি। তাই উভয় পক্ষের পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৪:৪৮   ২১৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ