ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ডাবল মার্ডার মামলার পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

ডাবল মার্ডার মামলার পলাতক আসামী ঢাকায় গ্রেফতার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫


ডাবল মার্ডার মামলার পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

পটুয়াখালী: জেলার মাদারবুনিয়ার আলোচিত ডাবল মার্ডার মামলার পলাতক আসামী আল-আমিন খান (২৮) কে ঢাকার সদরঘাট হতে আজ মঙ্গলবার ডিএমপি’র সহায়তা গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩)জুন দুপুর একটার দিকে আল-আমিনকে পাবনা মানসিক হাসপাতালে প্রেরনের জন্য দুপুরে তার বড় ভাই পরিচয় পত্রের জন্য মহিলা ইউপি সদস্যের কাছে যায়। আর তার পিতার কাজের উদ্দেশ্যে অন্যত্র যায়। এ সুযোগে আল-আমিন সৎ মা সহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবি (১২০) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

তাকে আজ ১৭ জুন (মঙ্গলবার) সকালে ঢাকা সদরঘাট থেকে প্রিন্স অব কামাল লঞ্চ এর সামনে থেকে ডিএমপি’র সহায়তা গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা পুলিশ। আল আমিন পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, আসামী আল-আমিনকে ঢাকা সদরঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে পটুয়াখালী এনে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১২:০৮   ২৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ