ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৬

ফুলপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৬


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫


ফুলপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৬

ময়মনসিংহ: ফুলপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ জুন) রাতে উপজেলার রূপসী ইউনিয়নের রূপসী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে এমদাদুল,আব্দুস সামাদ,কামাল সহ অন্যান্য আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুল করিম খান ও ইকবাল হোসেনের সমর্থকের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে

জানা যায় গত ৬ জুন ঈদের আগের দিন সন্ধ্যায় ফজলুল করিম খানের ছেলে জিসান খানের উপর হামলার ঘটনা ঘটে এতে ইকবাল হোসেনের ইন্ধন আছে বলে সন্দেহ গতকাল (১৮ জুন) দিনে রূপসী বাজারে ইকবাল হোসেনের ছবিতে কালী লেপন করে ফজলুল করিম খানের সমর্থকরা পরে রাতে জিসানের উপরে হামলাকারীদের বিচারের দাবিতে রূপসী বাজারে ফজলুল করিম খানের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করলে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুল করিম খান বলেন আমার ছেলে জিসানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আমার সমর্থকরা বিক্ষোভ মিছিল করলে কে বা কারা বিনা উস্কানিতে এই সংঘর্ষ বাধায়।

ইকবাল হোসেন বলেন আমার এবং দলীয় নেতাকর্মীদের ছবিতে কালী লেপন করে ফজলুল করিম খানের সমর্থকরা পরে রাতে জিসানের হামলা কারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে উস্কানি দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি বলেন,পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এখন এলাকার পরিবেশ শান্ত রয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৩৫   ১৬৫ বার পঠিত  |