ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সুজানগরে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫


সুজানগরে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনা: সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত সাগরকান্দি ইউনিয়নে স্থানীয় ক্ষেতে গরু যাওয়া নিয়ে দ্বন্দ্বে আশিক মন্ডল নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মো. আশিক মন্ডল ওই গ্রামের সন্তেশ মন্ডলের ছেলে।
জানা যায়, মঙ্গলবার(১৭ জুন) বিকেলে প্রতিবেশী আরোফ মৃধার ভট্টাক্ষেত গরু যায়। সেই গরু আশিকের মায়ের বলে তার মাকে মারপিট করা হয় । পরে সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে মারধরের বিষয়টি জানতে পেরে প্রতিবেশী আরোফ মৃধার কাছ যান এবং ভুল স্বীকার করে ক্ষমাও চান। কিন্তু এতেও ক্ষান্ত না হয়ে আশিককেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশপাশের লোকজন আশিককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত দেড়টার দিকে মারা যায় আশিক।

এদিকে কিশোর আশিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। এই হত্যার

বিষয়টির সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কিশোর আশিককে পিটিয়ে হত্যার ঘটনায় বুধবার আশিকের ভাই নুর ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৯:৫৪   ৩৯০ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ