![]()
পিরোজপুর: কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের হলরুমে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোমা সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জাহান ফেরদৌসী, উপজেলা পল্লী বিদ্যুৎ ইনচার্জ কামাল হোসেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী পারভিন আক্তার। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন করতে স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের বিশেষ ভূমিকা রাখতে হবে, প্রচার প্রচারণা বাড়াতে হবে। গ্রাম আদালতের উপর সাধারণ মানুষের আস্থা তৈরি করতে হবে।
আফ/আর
বাংলাদেশ সময়: ১৯:০৯:৩১ ২৬৩ বার পঠিত | ● উপজেলা প্রশাসন ● কাউখালী ● পিরোজপুর