ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জাহাজমারায় মতবিনিময় সভা

হাতিয়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জাহাজমারায় মতবিনিময় সভা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫


হাতিয়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জাহাজমারায় মতবিনিময় সভা

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জাহাজমারা ইউনিয়নে ও বৃহস্পতিবার দুপুরে হাতিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন। সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবার নিকট এ দাওয়াত পৌঁছে দিতে মতবিনিময় সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আমাদের নেতা কর্মীরা বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন। অসংখ্য নেতাকর্মী মাসের পর মাস বছরের পর বছর জেলখানায় কাটিয়েছেন । সারা বাংলাদেশের মানুষ যেন ভালো থাকতে পারে, বাংলাদেশ যেন ভালো থাকতে পারে সেই লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। উপস্থিত জনসাধারণকে উদ্দেশ্যে করে তিনি আরো বলেন ৩১ দফার প্রতিটি দফা যদি আপনারা ১ থেকে ৩১ পর্যন্ত ভালো করে পড়েন তা হলে দেখবেন একটা দেশ পরিচালনার জন্য একটা জাতিকে পরিচালনার জন্য যে সমস্ত জিনিস দরকার প্রতিটি জিনিসই ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
লন্ডন থেকে বাংলাদেশের মানুষের জন্য এত চিন্তা ভাবনা করার জন্য মতবিনিময়সভা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়। তার তীক্ষ্মবুদ্ধি এবং চিন্তা ভাবনা দিয়ে আজকের বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানান তিনি। এসময় স্থানীয় বিএনপি নেতা কর্মীরা তাদের নিজ এলাকার সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আরেফিন আলী,দ্বীপ সরকারি কলেজে সাবেক জিএস জাকের হোসেন পারভেজ,হাতিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম,

সাবেক ছাত্রনেতা উপজেলা যুবদলের সাবেক সদস‍্য সচিব আবুল বাশার হাওলাদার,হাতিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দি,পৌর যুবদল নেতা আব্দুর রব রাশেদ,মাষ্টার জাহেদুল ইসলাম,ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তুষার,হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি বাবর আহমেদ,জেলা শ্রমিক দলের নেতা আবুল কাশেম,পৌরসভা ছাত্রদল সদস্য সচিব শামছুল আরিফ রুস্তম প্রমুখ সহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বুধবার দুপুরে হাতিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি সেখানে উউপস্থিত সাংবাদিকদের বলেন,নোয়াখালী ৬ হাতিয়া দ্বীপের মানুষের সুখ দু:খ উন্নয়ন কর্মকাণ্ড ব্যাগবান ও হাতিয়ার সমস্যা সম্পর্কে বুঝতে হলে আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থীকে অবশ্যই দ্বীপের বাসিন্দা হতে হবে। না হয় এ অঞ্চলের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব। এসময় তিনি আরো বলেন,হাতিয়া দ্বীপে যারা এর আগে প্রতিনিধিত্ব করেছেন তারা কেউ হাতিয়া দ্বীপের স্থায়ী বাসিন্দা ছিলেন না। তাদের অনেকের পূর্বপুরুষের বাড়ি হাতিয়ায় ছিলো বিধায় তারা নিজেদেরকে হাতিয়ার মনে করতেন। কিন্তু তাঁরা হাতিয়ার মানুষের প্রকৃত জীবনমান উন্নয়নে কোন প্রভাব ফেলতে পারেন নি।

তিনি আরো বলেন, হাতিয়ার প্রধান সমস্যা নদী ভাঙন। এ সমস্যা সমাধানের লক্ষ্যে কেউই জোরালো ভাবে কাজ করেনি। এ বিষয়ে সবাই শুধু লোক দেখানো রাজনীতি করে গেছেন। আমি এ ব্যাপারে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহনে উদ্যোগ নিবো এবং আমার সে সুযোগ আছে। আমি হাতিয়ার সেবা করার সুযোগ পেলে প্রথমেই বেশি বেশি গুরুত্ব পাবে পর্যটন শিল্পে। হাতিয়ায় পর্যটন শিল্প থেকে রাষ্ট্রের এবং হাতিয়ার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কোটি কোটি টাকা আয় রোজগার করা সম্ভব।

আমি হাতিয়ায় ঈদ পরবর্তী বেশ কিছু পথ সভায় অংশগ্রহণ করেছি। এসব পথ সভায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনে কাজ করছেন বলে জানান।

প্রমুখ। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হাতিয়া প্রেসক্লাবের উপদেষ্টা মোহাম্মদ ইফতেখার হোসেন তুহিন, মোহাম্মদ ইসমাইল হোসেন কিরন,প্রেসক্লাবের সভাপতি জি এম ইব্রাহিম,সহ সভাপতি মোহাম্মদ আমীর হামজা, সহ সভাপতি মোহাম্মদ আকতার হোসেন,সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান রাসেল,কোষাধক্ষ্য মোহাম্মদ জাকের হোসেন, নির্বাহী সদস্য হানিফ উদ্দিন শাকিব, ছাইফুল ইসলাম জিহাদ, সাব্বির ইবনে ছিদ্দিক,সদস্য নজির আহমদ সহ হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:০৭:৫৯   ১৩৬ বার পঠিত  |   







চট্রগ্রাম থেকে আরও...


দোহাজারী হাসপাতালে রেবিস ভ্যাকসিন সংকট
আনোয়ারা সার্কেলে নতুন এএসপি মাহমুদুল হাসানের যোগদান
নবীনগরে মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
সভাপতি আনোয়ার ও সম্পাদক আফছার হাতিয়ায় সেন্টারবাজার বনিকি সমিতির নির্বাচন সম্পন্ন
দেড় মাস বষয়সে হামে কেড়ে নিল মিশকাতকের প্রান



আর্কাইভ