ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

নবীনগরে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫


নবীনগরে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়ি:  নবীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১৯/০৬) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে এ পার্টনার কংগ্রেস সভাটি অনুষ্ঠিত হয়।

এ পার্টনার কংগ্রেস সভায় উপজেলার ৭০ জন কৃষক, ৩০ জন NGO, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ১০ টি লক্ষ্যের উপর স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। ১: জিইপি (উন্নত কৃষি চর্চা) গ্রহণের ফলে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি। ২: উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে আবাদি জমি বৃদ্ধি। ৩: ধান, ডাল, তেলবীজ ও উদ্যান ফসলের জাত উদ্ভাবন। ৪: মেকানাইজেশন ও সেট প্রযুক্তি ব্যবহার করে নতুন জমি চাষে আনা। ৫: “ফার্মার স্মার্ট কার্ড” এর মাধ্যমে কৃষি পরিষেবা সম্প্রসারণ।
৬: পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে নিরাপদ কৃষিপণ্য উৎপাদন নিশ্চিত করা। ৭: এগ্রি-ফুড উদ্যোগগুলোর মান উন্নয়ন ও সংখ্যা বৃদ্ধি ৮: গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি। ৯: নির্দিষ্ট কৃষিপণ্যের ভ্যালু চেইন সনাক্ত ও কার্যকরকরণ। ১০: কৃষি তথ্য, বাজার বিশ্লেষণ ও মান উন্নয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের কুমিল্লা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জাহান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি,
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম, নবীনগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খোরশেদুল ইসলাম খোকন,নবীনগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম,নবীনগর ইসলামী আন্দোলনের সভাপতি
মাওলানা জসিম উদ্দিন,উপজেলা সমবায় কর্মকর্তা ইব্রাহিম খলিল,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজন মিয়া।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক আরিফুল ইসলাম মিনাজ, সঞ্জয় সাহা, আনোয়ার হোসেন, খলিলুর রহমান, কৃষক মোবারক হোসেন,
কৃষক মোবারক হোসেন,বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বায়জিদ আহম্মেদ প্রমুখ।

পরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ২/২০২৫-২৬ মৌসুম রোপা আমন, নারিকেল,তাল, লেবু, মরিচ ও উফশী সবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ /চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:১২:১১   ৩২২ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ