![]()
পিরোজপুর: কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে শুক্রবার ২০ জুন বিকেলে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১১৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী মহিলা কলেজের প্রভাষক কুমকুম ভট্টাচার্য, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ইউপি সদস্য শামসুল আলম মিল্টন, সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবিব, নারী নেত্রী শিউলি কর্মকার, ছায়া সমাদ্দার, মাহফুজা মিলি, রিনা খানম, সুমি আক্তার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৩:১৯ ৮৫ বার পঠিত | ● কবি সুফিয়া কামাল ● কাউখালী ● জন্মবার্ষিকী