ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ২০ লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

চাটমোহরে ২০ লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন ২০২৫


চাটমোহরে ২০ লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

পাবনা: চাটমোহরে অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুর একটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আত্রাই নদী ও ছাওয়ালদহ বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুক্রবার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আত্রাই নদী ও ছাওয়ালদহ বিলে ৫ ঘন্টা ধরে অভিযান চালিয়ে ৫০০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল নিমাইচড়া ইউনিয়নের ধরমগাছা ব্রিজের পাশে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় উপজেল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার সহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৪৮:০৭   ৩৫৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ