ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » চিরিরবন্দরে একদিনে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

চিরিরবন্দরে একদিনে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শুক্রবার, ২০ জুন ২০২৫


চিরিরবন্দরে একদিনে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

দিনাজপুর: দুই ঘণ্টার ব্যবধানে দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আজ শুক্রবার (২০ জুন) এক বৃদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের শাহাপাড়ার আফজাল হোসেনের স্ত্রী আঞ্জুমান আরা (৬০) ও একই উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের সাঁইতাড়া গ্রামের গফুর শাহাপাড়া গ্রামের এন্তাজুল হকের ছেলে জিয়াবুর রহমান (৪৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার (২০ জুন) সকাল আনুমানিক পৌঁণে ১০টার দিকে আঞ্জুমান আরা (৬০) নামের এক বৃদ্ধা চিরিরবন্দর রেলস্টেশনে প্লাটফর্ম সংলগ্ন এলাকা দিয়ে রেললাইন পার হওয়ার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার শরীর থেকে ডান হাত দ্বি-খন্ডিত হয়ে যায় ও মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও তার পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করেন।নিহত আঞ্জুমান আরা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

একইভাবে একইদিনে একই রেল স্টেশনে সকাল ১১ টা ৫৫ মিনিটে পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দর রেলস্টেশনে যাত্রা বিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় জিয়াবুর রহমান ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের চাকার নিচে পড়ে যান যান। এ সময় ট্রেনের চাকায় কাটা পড়ে জিয়াবুর রহমানের (৪৩) ঘটনাস্থলেই মৃত্যু হয়।

চিরিরবন্দর রেলস্টেশন মাস্টার মো. শাহিন ইসলাম ঘটনা দুইটির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয় দুইটি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

দিনাজপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই রায়হান আলী জানান, পরিবারের আপত্তি ও অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪৯   ২৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ