ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২১ জুন ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » সড়কের পাশে পড়ে ছিলো যুবকের মরদেহ

সড়কের পাশে পড়ে ছিলো যুবকের মরদেহ


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫


সড়কের পাশে পড়ে ছিলো যুবকের মরদেহ

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় সড়কের পাশ থেকে বিশ্বজিৎ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২১ জুন) সকালের দিকে উপজেলার হিন্দু চকপাড়া ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহত বিশ্বজিৎ উপজেলার সদর ইউনিয়নের হিন্দু চকপাড়া গ্রামের অনিলের ছেলে। তার মরদেহের পাশে মদের বোতল ও ট্যাপেন্ডাল জাতীয় ঔষধ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় এক নারী প্রথম মরদেহটি দেখতে পান। এরপর তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবগত করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয়দের ধারণা, বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। তবে পুলিশ বলছে, তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১০:৪০   ২১২ বার পঠিত  |