ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় প্রকৌশলী ফজলুল আজিম মাছ ঘাট উদ্বোধন

হাতিয়ায় প্রকৌশলী ফজলুল আজিম মাছ ঘাট উদ্বোধন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২০ জুন ২০২৫


হাতিয়ায় প্রকৌশলী ফজলুল আজিম মাছ ঘাট উদ্বোধন

নোয়াখালী:  বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র সূর্যমুখী ঘাট এলাকায় মৎস্যজীবী ও জেলেদের সার্বিক যোগাযোগ ও ব্যবসায়িক সুবিধার্থে বড় পরিসর নিয়ে প্রকৌশলী ফজলুল আজিম মাছ ঘাটের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকালে উপজেলার সূর্যমুখী বাজারের পুর্ব পাশে এ মাছ ঘাট উদ্বোধন করা হয়। মাছ ব্যবসায়ী মোহাম্মদ আহছানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আজমল হুদা । এ সময় উপস্থিত ছিলেন চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের -সদস্য সচিব সুমন তালুকদার,পৌরসভা যুবদলের আহবায়ক মোমিন উল্যাহ রাছেল,মৎস্য ব্যবসায়ী আরিফ উদ্দিন,সাবেক ইউপি সদস্য আবুল বাসার,আকরাম,রাশেদ,এমরান,ওসমান,

নিজাম,রাহাদ,স্বপন, বাবুল প্রমুখ। এ ছাড়া হাতিয়ার বিভিন্ন ঘাটের মাছ ব্যবসায়ী, জেলেসহ প্রায় সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য জেলে নৌকা নিয়ে মেঘনা নদীতে এসে মাছ শিকার করে। এসব জেলেরা মাছ বিক্রি ও নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করার জন্য সূর্যমুখী মাছ ঘাট ব্যবহার করে থাকে। কিন্তু এই ঘাটে বড় কোন মাছের আড়ৎ না থাকায় জেলেরা মাছের ন্যায্য মূল্য পায় না। জেলেদের চাহিদা ও ব্যবসায়ীদের আগ্রহের কারণে সম্প্রতি এ ঘাটকে মাছ ঘাট হিসেবে পরিণত করা হয়।

মাছের প্রকৃত মূল্য নির্ধারণের জন্য সরাসরি ডাকের ব্যবস্থা করা হয়। ঘাটটি পরিচালনার জন্য স্থায়ীভাবে শ্রমিক নিয়োগ করা হয়। সার্বিক সব বিষয় তদারকির জন্য একটি কমিটি করে দেওয়া হয়। মাছ ঘাট উদ্বোধন উপলক্ষ্যে ঘাটের চারপাশে বর্ণিল পতাকা লাগিয়ে সাজানো হয়। উদ্বোধনের পরপরই ঘাটে মাছ বিক্রি শুরু হয়েছে। হাতিয়াতে এ ঘাট ছাড়াও আরও ১০টি বড় বড় মাছ ঘাট রয়েছে। যাতে প্রতিদিন ১০ হাজার জেলে নৌকা ও ফিসিং ট্রলার মাছ বিক্রি করে থাকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৬:১০   ৩২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ