ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বেঁজগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মোনাজাত

বেঁজগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মোনাজাত


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শুক্রবার, ২০ জুন ২০২৫


বেঁজগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মোনাজাত

মুন্সিগঞ্জ: লৌহজং উপজেলার বেঁজগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২০ জুন) বাদ জুমা আটিগাঁও যাত্রিক সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কুদ্দুছ হাওলাদার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা শামীম হাবিব।

এছাড়াও বক্তব্য রাখেন, বেঁজগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মাঝি, উপজেলা বিএনপির নেতা মাইনুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন সদস্য সচিব আবু তাহের মৃধা, বিএনপি নেতা সাওখাত হোসেন রিংকু , ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (ভার:) ফরহাদ হোসেন হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা দলকে দলের জায়গায় রাখতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে নেতাকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে, আমরা তাকেই মেনে নিবো । তেলবাজির রাজনীতি এ ব্যানারে ছিল না, এটাই আমাদের একতার নিদর্শন।

স্থানীয় নেতারা আরও বলেন, বিগত এক যুগ ধরে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করতে পারিনি। আজকের এ আয়োজন আমাদের ঐক্য ও প্রত্যয়কে দৃঢ় করেছে।

অনুষ্ঠানে লৌহজং উপজেলা এবং বেঁজগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় এবং উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩১:০৮   ৩১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ