ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশী বৃদ্ধের মৃত্যু

শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশী বৃদ্ধের মৃত্যু


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫


শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশী বৃদ্ধের মৃত্যু

ভোলা: লালমোহনে মুরগির খামারের পাশে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল ইসলাম চৌকিদার নামের ৬০ বছরের বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নুরুল ইসলাম চৌকিদারের ছেলে জসিম জানান, শনিবার ভোরে তার বাবা জমিতে কৈয়া জালে মাছ ধরার জন্য যায়।

আজকে দুপুরে আমাদের ভাই বোন সকলে মিলে একত্রে খাওয়ার কথা। খাওয়ার ব্যাপারে কথা বলার জন্য সকাল ৭টার দিকে আমি বাবাকে খুজঁতে বের হই। বাইরে গিয়ে দেখি আমাদের পাশের ইফান হাজীর মুরগি খামারের বিদ্যুতের লাইনের তার বাইরে পড়ে আছে। ওই তারে বিদ্যুৎ থাকায় আমি মুরগির খামারের মালিক ইফানকে বাইরে বিদ্যুতের তার কেন জিজ্ঞাসা করতেই সে আমাকে বলল শিয়াল ধরার জন্য ফাঁদ পেতেছি। এখনো লাইন বন্ধ করি নাই।

এরপর সামনে এগিয়ে দেখি আমার বাবা তার জড়িয়ে জমির মধ্যে পড়ে রয়েছে। আমি চিৎকার দিলে আমার ভাই, ভাবি, বোন ও আত্মীয়স্বজনেরা চলে আসলে ইফান হাজী বিদ্যুতের লাইন বন্ধ করে বাইরের তারের লাইন ভিতরে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ওই এলাকার জাকির তালুকদার ও ফয়েজ হাওলাদারসহ কয়েকজন জানান, আমরা ইফান হাজীকে বারবার নিষেধ করেছি বাইরে বিদ্যুতের তার না দেয়ার জন্য। সে কারো কথা শুনে নাই, তাই এই দুর্ঘটনা ঘটলো।
এ ব্যাপারে ইফান হাজীর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলে তার নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ ভোলায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:১৭:৪৮   ১১৯ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ