ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় জালে ভেসে উঠলো জেলের মরদেহ

মনপুরায় জালে ভেসে উঠলো জেলের মরদেহ


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫


মনপুরায় জালে ভেসে উঠলো জেলের মরদেহ

ভোলা: মনপুরায় মাছ শিকার শেষে র্তীরে এসে মেঘনা নদীতে পড়ে মো: মহিউদ্দিন ওরফে মোসলেউদ্দিন (৫০) নানামের নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলমপুর রাস্তার মাথা এলাকার মেঘনা তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকালে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন। নিহত মহিউদ্দিন মনপুরা উপজেলার হাজীর হাট ইউনিয়নের ১ নম্বর ওয়াডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে একটি ট্রলার নিয়ে মহিউদ্দিন মাঝিসহ আরো ৭ জেলে মনপুরা উপজেলার মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। নদীতে শিকার করা মাছ নিয়ে শুক্রবার সকালে উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা এলাকায় মেঘনা নদীর তীরে নৌঙর করে ট্রলারটি। পরে সব জেলে নাস্তা খেতে উপরে উঠে গেলেও মহিউদ্দিন উঠেনি। সে পরে আসবে বলে সঙ্গী জেলেদের বলেন। এরপর সঙ্গী জেলেরা ফিরে এসে মহিউদ্দিনকে ট্রলারে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন। পরে দুপুরে ওই স্থানে এক জেলের ঠেলা জালে মহিউদ্দিনের লাশ উঠে আসে।
সঙ্গী জেলেদের দাবী, মহিউদ্দিন সাঁতার ভালো জানেনা। ট্রলার থেকে নামার সময় নদীতে পড়ে মৃত্যু হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৫৩:১৬   ১৩৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ