ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে বাসচাপায় মা-দাদাসহ ৩ জনের মৃত্যু

শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে বাসচাপায় মা-দাদাসহ ৩ জনের মৃত্যু


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫


শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে বাসচাপায় মা-দাদাসহ ৩ জনের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীতে শিশুকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাসচাপায় মা-দাদিসহ তিনজন নিহত হয়েছেন। শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

আজ শনিবার কুয়াকাটা -পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন শিশুর মা মোশাদ্দেকা বেগমসহ (২৪), নানা মৌলভি আজিজুল হক (৬৫) ও দাদি খালেদা বেগম (৫০)। এর মধ্যে মৌলভি আজিজুল হকের বাড়ি উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে।
জানা গেছে, আজ দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলাখালী ইউনিয়নের বলইবুনিয়া গ্রাম থেকে মাওলানা জাহিদুল ইসলাম তাঁর শিশুসন্তানকে ডাক্তার দেখাতে ইজিবাইকে করে পটুয়াখালী যাচ্ছিলেন। পথে কুয়াকাটা -পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কুয়াকাটাগামী ইকরা লাক্সারি পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৮৯৫৩) একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় ইজিবাইকযাত্রী মৌলভি আজিজুল হক, খালেদা বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং শিশু, শিশুটির মা মোসাদ্দেকা বেগম, বাবা মাওলানা জাহিদুল ইসলাম, দাদা মাওলানা আব্দুল কুদ্দুস ও ইজিবাইকের চালক ওহাব গাজী (৫২) আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের চিকিৎসক মোসাদ্দেকা বেগমকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিদের ওই হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ইজিবাইকচালক ওহাব গাজী ও মাওলানা আব্দুল কুদ্দুসের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে আমতলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত আজিজুল হক ও খালেদা বেগমের লাশ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সোহেল হাওলাদার ও মেহেদী হাসান বলেন, কুয়াকাটাগামী বেপরোয়া গতির ইকরা লাক্সারি পরিবহনের বাসটি পটুয়াখালীগামী ইজিবাইকটিকে চাপা দেয়। চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকে থাকা যাত্রী একজন পুরুষ ও একজন নারী নিহত হয়।
সোহেল হাওলাদার ও মেহেদী হাসান আরও বলেন, ওই ইজিবাইক থেকে ছোট্ট কাঁতায় প্যাঁচানো একটি শিশুসহ আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মাওলানা জাহিদুল ইসলাম বলেন, ‘নবজাতক নিয়ে পটুয়াখালী ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। আমার সঙ্গে আমার স্ত্রী, শ্বশুর, দাদি ও ফুফা ছিল। বেপরোয়া ইকরা পরিবহন গাড়িটি আমাদের ইজিবাইকের ওপরে তুলে দেয়। এতে ঘটনাস্থলেই আমার মা ও শ্বশুর মারা যান। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আমার স্ত্রী মারা যান। আমার শিশুকন্যাও আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, নিহত ব্যক্তিদের হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
পটুয়াখালী ও আমতলী থানা সূত্র জানা যায় নিহত দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। খবর পেয়েছি, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মা মারা গেছেন। তিনি আরও বলেন, ঘাতক গাড়িটিকে জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:১৫:৩০   ২৫০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ