ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বাংলাদেশ জাতীয় পার্টির মিছিল ও আলোচনা সভা

লালমোহনে বাংলাদেশ জাতীয় পার্টির মিছিল ও আলোচনা সভা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫


লালমোহনে বাংলাদেশ জাতীয় পার্টির মিছিল ও আলোচনা সভা

ভোলা: লালমোহনে মিছিল করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এতে অংশ নিয়েছেন লালমোহন উপজেলার নেতাকর্মী।শুক্রবার বিকালে লালমোহন উত্তর বাজার বিজেপির অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে পুনরায় পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর পার্টি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির লালমোহন উপজেলার সভাপতি মো. আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রউপ সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির ঢাকা মহানগর উত্তর যুগ্ম- আহবায়ক মো. মিলন ফরাজী।

এসময় আরও বক্তব্য রাখেন, ছাত্র সমাজের আহবায়ক মো. হাফিজুর রহমান মুন্না, শ্রমিক পার্টির আহবায়ক ঘোষণা কবির, যুবসংহতি পার্টির সদস্য সচিব মো. মোমিনসহ আরও অনেকে।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লালমোহন উপজেলা শুধু বিজেপি নয়। সহযোগী সংগঠন আরও ৫টি সংগঠন হয়েছে। বাংলাদেশ জাতীয় যুব সংহতি বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বাংলাদেশ জাতীয় মহিলা পার্টি, মোট ছয়টি সংগঠন হয়েছে। ধর্মভিত্তিক রাজনীতির বাহিরে শুধু আমরা দুটি দলকে চিনি এটা আপনাদের মুখস্ত তৃতীয় দল হিসাবে ছিল না কোন দল। এখন বর্তমানে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বাংলাদেশে তৃতীয় দল হিসাবে পরিচিত হয়েছে।

আপনারা জানেন ২০১৮ সালের পরে যখন আমাদের দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভাই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে হবে, আমরা আপনাদের দোয়ায় ঢাকাতে ৫৭টি থানা ১৫৯ টি ওয়ার্ডে বিজেপির কমিটি দিয়েছি। এমনকি আমরা বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলা কমিটি দিয়েছি, কারণ মানুষ নতুন রাজনীতির মুখ দেখতে চায়।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:২১:৫৩   ৩৯৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ