ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তে আলোচনা, বলছে দ্য হিন্দু ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অন্যান্য » টানা ৪ দিনের বৃষ্টিতে ঘর বন্দি কুয়াকাটার পর্যটকরা

টানা ৪ দিনের বৃষ্টিতে ঘর বন্দি কুয়াকাটার পর্যটকরা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫


টানা ৪ দিনের বৃষ্টিতে ঘর বন্দি কুয়াকাটার পর্যটকরা

পটুয়াখালী: টানা চারদিন ধরে বৃষ্টিতে ঘর বন্দি রয়েছেন কুয়াকাটার পর্যটকরা। ফলে চরম বিরক্তি নিয়ে দিন কাটাচ্ছেন তারা। জানা গেছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। তবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় গত চার দিন থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি আবার কোথায়ও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮২. ৪ মিলিমিটার। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। অতি বৃষ্টির কারণে কুয়াকাটার পর্যটকদের বেশিরভাগ হোটেলে রুম বন্দি। অনেকে বৃষ্টিতে ভিজে আবার ছাতা নিয়ে সৈকতে নামলেও নারী, শিশু ও বৃদ্ধরা সময় পার করছেন হোটেল কক্ষে।
টানা ৪ দিনে উপকূলীয় এলাকায় অতিভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ফরিদপর থেকে আসা পর্যটক আমিনুল ইসলাম জানান, শুক্রবার তাই পরিবার নিয়ে কুয়াকাটায় হোটেল সাউথ স্টারে উঠেছি। পরিবারের ছোট-বড় সবাইকে নিয়ে এসেছি। কিন্তু বৃষ্টির কারণে এমনভাবে আটকে পড়েছি যে রুম থেকেই বেরই হতে পারছি না। খাবার রুমে এনে খেয়েছি। দুএকজন ছাতা নিয়ে বের হলেও মোটামুটি সবাই রুমে বন্দী।
সৈকতে ডাব-চা বিক্রেতা মো. নুর মোহাম্মদ বলেন, সপ্তাহের অন্যান্য দিন বিক্রি মোটামুটি হলেও শুক্রবার অনেক ভালো বিক্রি হয়। কিন্তু আজকে বৃষ্টি বেশি। ফলে পর্যটকরা সৈকতে নামতে পারছে না। তাই বেচা-বিক্রি অনেককম।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল তাই বারবার মাইকিং করে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। যারা নেমেছে তাদেরকেও কাছাকাছি থাকতে বলা হচ্ছে। অতিবৃষ্টির কারণে পর্যটক কম।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:২৬:৫৪   ২১৯৬ বার পঠিত  |      







অন্যান্য থেকে আরও...


কবিতার পথে তিন দিন
হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার পেলেন ৩ গুণী
অল্প রোদেই মিলতে পারে বড় উপকার
দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, ৩ মাসে বেড়েছে ৩ লাখ
হোয়াইটচ্যাপেল বাজার লন্ডনের বুকে এক টুকরো বাংলাদেশ



আর্কাইভ