ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে প্রতিপক্ষের হামলায় আহত নারীর মৃত্যু

বাউফলে প্রতিপক্ষের হামলায় আহত নারীর মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫


বাউফলে প্রতিপক্ষের হামলায় আহত নারীর মৃত্যু

পটুয়াখালী: বাউফলে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সেতারা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামের সেতারা বেগমের সঙ্গে প্রতিবেশী নাসির মোল্লা ও বশির মোল্লা গংদের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নাসির মোল্লা, বশির মোল্লা ও তাদের সহযোগীরা সেতারা বেগমের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে গুরুতর আহত করেন।
এরপর আহত অবস্থায় প্রথমে সেতারা বেগমকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখানে তার অবস্থা আরও গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অবশেষে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে কাওছার হাওলাদার বলেন, আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ আমাদের জমি দখলের চেষ্টা করে আসছিল। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, ঘটনার বিস্তারিত জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:২৫   ৪২১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ