ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৩ জুন ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেফতার

তারাকান্দায় নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেফতার


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


তারাকান্দায় নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেফতার

ময়মনসিংহ: তারাকান্দায় নাশকতার মামলায় ১ নং তারাকান্দা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. আমিনুল হক আমিন মেম্বার (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২৩ জুন (সোমবার)রাত সাড়ে ৩ টায় নিজ বাড়ী থেকে আমিন মেম্বারকে গ্রেফতার করে থানা পুলিশ।আমিন মেম্বার উপজেলার ১ নং তারাকান্দা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত মনতাজুল হকের ছেলে এবং ৮ নং ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য।
তারাকান্দা থানা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা লিটন কুমার পাল বলেন-বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার মামলায় ১ নং তারাকান্দা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও আওয়ামীলীগ সভাপতি আমিনুল হক আমিন মেম্বারকে নিজ বাড়ী থেকে গ্রেফতারের পর ২৩ জুন (সোমবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:২১:৩২   ২১৬ বার পঠিত  |