ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় যাত্রীবাহী স্পীডবোট ডুবি,২৮ জন জীবিত উদ্ধার

হাতিয়ায় যাত্রীবাহী স্পীডবোট ডুবি,২৮ জন জীবিত উদ্ধার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


হাতিয়ায় যাত্রীবাহী স্পীডবোট ডুবি,২৮ জন জীবিত উদ্ধার

নোয়াখালী: হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান এলাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী স্পিডবোর্ড ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৮ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার উপজেলার চেয়ারম্যান ঘাট নলচিরা রুটের যাত্রীবাহী স্পিডবোর্ডটি চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে বউবাজার এলাকার মেঘনা নদীতে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।
জীবিত উদ্ধার হওয়া যাত্রী পল্লী চিকিৎসক ফয়সাল জানান,২৭ জন যাত্রী নিয়ে স্পীড বোটটি চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসে। এটি বৌ বাজার এলাকায় পৌঁছালে বোটের তলা পেটে পানি ঢুকে যায়। পরে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় সাঁতরিয়ে তীরে উঠে আসে।
তিনি অভিযোগ করে বলেন, বোটটিত অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই দূর্ঘটনা ঘটে। যাত্রী উঠানোর সময় একাধিকবার বোট চালককে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধ করা হলেও তিনি শুনেন নি।
এই বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন,স্পীড বোটটি নদীর তীরে এসে দূর্ঘটনার কবলে পড়ে। যাত্রী ও চালক সবাই জীবিত উদ্ধার হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৩১:১৫   ৩২২ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ