ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৩

দোহারে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৩


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


দোহারে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৩

ঢাকা: দোহার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির টাকা এবং বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদ মিয়া (৪৫) এবং তার সহযোগী দুই সহোদর ইলিয়াস (৩৮) ও সজীব(৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে দোহার থানা পুলিশ শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ জয়পাড়ার কুটি মুন্সীর সিনেমা হল সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। যৌথ অভিযানে ২ হাজার পিস ইয়াবা, ১৬ টি দেশীয় অস্ত্র, বৈদেশিক মুদ্রা ও মাদক বিক্রির ৩ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
দোহার থানার ওসি (তদন্ত) মো. নুরুন্নবী ইসলাম জানান, শহীদ ও তার ভাইয়ের নামে এর আগেও দোহার থানায় ডাকাতি ও মাদকের মামলা রয়েছে। আগামীকাল আটককৃতদের নামে পৃথক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:১৯:২৬   ৪২১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ