ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দেবিদ্বারে আজগর আলী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবিদ্বারে আজগর আলী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প


সৈয়দ খ‌লিলুর রহমান,দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


দেবিদ্বারে আজগর আলী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

কুমিল্লা: অসহায় দুস্থ মানু‌ষের মা‌ঝে স্বাস্থ্যসেবার আলো ছড়িয়ে দি‌তে  দেবিদ্বারে শুরু হ‌লো আজগর আলী ফাউন্ডেশন ফ্রি মে‌ডিক‌্যাল ক‌্যাম্প। রবিবার (২২ জুন) উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ‌্যমে এ কার্যক্রমের উ‌দ্বোধন হয়। এই আয়োজনে প্রথম দিন চিকিৎসাসেবা পেলেন এক হাজারের বেশি সাধারণ মানুষ—যাদের বেশিরভাগই দরিদ্র, অসহায় ও চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত।

স্বাস্থ্যসেবার এই মহতী কার্যক্রমে ছিলেন ১৫ জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার, যারা বিনা পারিশ্রমিকে রোগীদের চিকিৎসা দেন। চিকিৎসার পাশাপাশি শত শত মানুষকে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ।
এ ছাড়া, ৫০০-র বেশি মানুষ পেয়েছেন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণের সুবিধা—যা ভবিষ্যতে চিকিৎসার জন্য তাদের সহায়ক হবে।

এই মানবিক উদ্যোগটি উৎসর্গ করা হয়েছে দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির পিতা মরহুম আজগর আলীর স্মৃতিতে গঠিত ফাউন্ডেশনের পক্ষ থেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেহাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ফরিদ উ‌দ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ফতেহাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন রুহুল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সি, উপ‌জেলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ খ‌লিলুর রহমান বাবুল, কা‌লেরকন্ঠ প্রতি‌নি‌ধি আতিকুর রহমান বাসার, উপজেলা বিএনপি নেতা মোঃ আবুল কালাম, মোঃ নজরুল ইসলাম ও এনামুল হক, কু‌মিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপ‌তি সুফিয়া বেগম, যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান, ভিপি আব্দুল্লাহ, কুমিল্লা মহানগর যুবদল যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফজলুল কবির ইমু, কুমিল্লা মহানগর যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়র আকবর কবির, কোকো স্মৃতি সংসদ কুমিল্লার সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মাসুদ রানা, মহানগর সেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিক রুবেল,কোকো স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:০৯   ১৬৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ