ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বাবার মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

বাবার মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


বাবার মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

নোয়াখালী: হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে বাবার মোটর সাইকেলে চড়ে কলেজে যাওয়ার পথে মোটর সাইকেলের পিছনের চাকায় বোরকা পেচিয়ে গুরুতর আহত হন ইশরাত জাহান শান্তা। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্রী ইশরাত জাহান শান্তা হাতিয়া ডিগ্রী কলেজের মানবিক একাদশ শ্রেনির ছাত্রী। সে জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের পল্লী চিকিৎসক মো. আরিফের মেয়ে।
ঘটনার বিবরণে জানা যায়, সকালে জাহাজমার নিজ বাড়ী থেকে মোটর সাইকেলে বাবা মেয়ে কলেজের উদ্দেশ্যে রওয়ানা দেয়। মোটর সাইকেলটি সোনাদিয়া এলাকার হিল্টন রোড পৌঁছলে শান্তার বোরকার নীচের অংশ পিছনের চাকার সাথে পেঁচিয়ে যায়। গলায় ঝুলানো থাকা বোরকার অংশটি টান পড়লে শান্তা মাটিতে ছিটকে পড়ে। এ সময় চলন্ত মোটর সাইকেলের গতি থাকায় তাকে অনেক দূর পর্যন্ত গলায় ফাঁসের মত চেচিয়ে নিয়ে যায়। পরে পথচারিরা আহত বাবা ও মেয়েকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শান্তার অবস্থার অবনতি হওয়ায় জরুরীভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
হাসপাতালের উপসহকারি মেডিকেল অফিসার মো. শামীম জানান, শান্তার মাথায় গুরুতর জখম হয়। এছাড়া তার ওড়না পেচিয়ে যাওয়ায় গলাতে শ্বাসরোধ হওয়ার মত চিহ্ন ছিল। হাসপাতালে আনার পরপরই তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়।
শান্তার চাচা মো. আশ্রাফ জানান, আশঙ্কাজনক ভাবে তাকে ঢাকা নেওয়ার জন্য নদীর ওপারে পৌঁছলে শান্তার মৃত্যু হয়। পরে শান্তার মৃতদেহ তারা বাড়ীতে নিয়ে আসেন। এদিকে শান্তার মৃত্যুতে তার বাবা অনেকটা হতবিহ¦ল। তিনি সবার সাথে অস্বাভাবিক আচরণ করছেন।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ঘটনাটি আমি শুনেছি। শান্তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:০৩   ৩৫৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ