![]()
ঢাকা: দোহার পৌরসভার উন্নয়ন কর্মকান্ড সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে ও গুরুত্বপূর্ন মতামত প্রদানের লক্ষ্যে পৌর শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দোহার পৌরসভার প্রশাসক ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এই সভায় সভাপতিত্ব করেন।
সভায় পৌরসভার উন্নয়ন কাজ, বজ্র অপসারন, খালের কচুরিপানা পরিস্কার ও বিভিন্ন সেবামূলক কর্মকান্ড নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত সমন্বয় কমিটির সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও পৌর নাগরিকরা নিজ নিজ এলাকার উন্নয়ন ও সমস্যার বিষয়ে তুলে ধরেন এবং পৌর প্রশাসক পরিষদ এসব সমস্যা সমাধানের পৌর সভার পরিকল্পনা ও রোড ম্যাপ জনগণের সামনে উপস্থাপন এবং সমস্যা সমাধানে সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়ে আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.মামুনুর রশীদ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাসান আলী, ওসি তদন্ত মো.নুরুনবী, পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, ঢাকা জেলা যুবদলের আহবায়ক আবুল হাসেম, পৌরসভার প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা মো.লুৎফর রহমান, জামায়াত ইসলামীর দোহার শাখার সভাপতি মহিউদ্দিন কামাল, দোহার প্রেসক্লাবের সভাপতি মো.তারেক রাজিব, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার শাখার মো.বিল্লাল হোসেন, শহিদুল, বাতেন, দোহার প্রেসক্লাবের সাধারন-সম্পাদক আতাউর রহমান সানীসহ বিশিষ্টজনরা ওই সভায় উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০১:৩৫ ৩১০ বার পঠিত | ● কমিটির সভা ● ঢাকা জেলা ● দোহার ● পৌরসভা ● শহর সমন্বয়