ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে কৃষি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কালীগঞ্জে কৃষি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


কালীগঞ্জে কৃষি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

গাজীপুর: কালীগঞ্জে আধুনিক, পুষ্টিকর, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা মিলনায়তনে দিনব্যাপী আধুনিক কৃষি ব্যবস্থাপনা জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণ রূপরেখা নিয়ে এই কংগ্রেস আলোচনা অনুষ্ঠিত হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম ইন এগ্রিকালচারাল এন্ড রূরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, পিএফএস এর সদস্য ও নন পিএফএস সদস্য এবং গণমাধ্যমকর্মীরা এ কংগ্রেস প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. সঞ্জয় কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে রোমান চৌধুরী ও উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আখতারুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.ইসমাইল হোসেন ভূইয়া, উপজেলা সমবায় অফিসার মো.আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপ-সহকারী কর্মকর্তা মো, সাইদুর রহমান, কৃষি উদ্যোক্তা সামসুল জামান, কৃষক কামাল হোসেন ও কৃষাণী পূর্ণিমা রানী দাস প্রমুখ।
প্রধান অতিথি কৃষিবিদ মো.রফিকুল ইসলাম বলেন, পার্টনার প্রকল্পের আওতায় দেশের এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদন, উদ্ভাবনী ফসল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং উত্তম কৃষি চর্চাই প্রকল্পের মূল উদ্দেশ্য। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া। এরই ফলে বাজারজাতের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:৫৬:৫২   ১৭২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ