ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মুমূর্ষু রোগী পেলো বিএনপি নেতার ১ লাখ টাকা চিকিৎসা অনুদান

মুমূর্ষু রোগী পেলো বিএনপি নেতার ১ লাখ টাকা চিকিৎসা অনুদান


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


মুমূর্ষু রোগী পেলো বিএনপি নেতার ১ লাখ টাকা চিকিৎসা অনুদান

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলা বিএনপি শুধু রাজনীতিতেই নয়, মানবিক কার্যক্রমেও নিজেকে বারবার প্রমাণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় এবার এক মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে দলটি।
এই অর্থ সহায়তা প্রদানে বিশেষ ভূমিকা রাখেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল কাইয়ুম মজনু।

রোগীর পরিবারের হাতে অনুদানের টাকা তুলে দেওয়ার সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরিবারটির সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে মোঃ আব্দুল কাইয়ুম মজনুর প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় মোঃ আব্দুল কাইয়ুম মজনু বলেন, “টাকার জন্য একজন সন্তানের চিকিৎসা বন্ধ হতে পারে না। আপনাদের এই দুঃসময়ে মধ্যনগর উপজেলা বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।” এই সহায়তা শুধু অর্থনৈতিক নয়, মানসিক শক্তিও যুগিয়েছে রোগীর পরিবারকে।

তারা বলেন, “আমাদের যখন কেউ পাশে ছিল না, তখন মোঃ আব্দুল কাইয়ুম মজনুর সহযোগিতায় আশার আলো দেখিয়েছে। এই সহযোগিতা আমাদের বাঁচিয়ে রেখেছে।”

উপজেলা বিএনপির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, রাজনৈতিক নেতার এমন জনসেবামূলক কর্মকাণ্ড সমাজে উদাহরণ হয়ে থাকবে।

অনুদান প্রদানের সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোঃ আব্দুল কাইয়ুম মজনুর এই মহৎ উদ্যোগ রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। অনেকে বলছেন, এ ধরনের কর্মকাণ্ডই সত্যিকারের মানবিক রাজনীতির প্রতিচ্ছবি।

এস/ এন

বাংলাদেশ সময়: ২৩:০৫:৫১   ২২৪ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ