ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৭ জুন ২০২৫
প্রচ্ছদ » শিরোনাম » টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল দিয়ে মাছ শিকার, মোবাইল কোর্টে ৫ জনকে অর্থদণ্ড

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল দিয়ে মাছ শিকার, মোবাইল কোর্টে ৫ জনকে অর্থদণ্ড


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫


টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল দিয়ে মাছ শিকার, মোবাইল কোর্টে ৫ জনকে অর্থদণ্ড

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও বাইনচাপড়া বিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৫ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দিনভর চলা অভিযানে অবৈধ বেড় জাল ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুটি মামলায় মোট ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় মোবাইল কোর্ট কর্তৃক প্রায় ৫,০০০ ফুট অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। অভিযানে সহায়তা করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিবুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মাহমুদুর রহমান।

ইউএনও উজ্জ্বল রায় জানান, “টাঙ্গুয়ার হাওরসহ সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় কেউই ছাড় পাবে না।”

স্থানীয় প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা ও সচেতন এলাকাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩১:৪৬   ১২১ বার পঠিত  |