ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সভাপতি সরোযার ও সম্পাদক সাগর ঐতিহ্যবাহী আগৈলঝাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

সভাপতি সরোযার ও সম্পাদক সাগর ঐতিহ্যবাহী আগৈলঝাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫


ঐতিহ্যবাহী আগৈলঝাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

বরিশাল: আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী আগৈলঝাড়া সদর বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ জুন) আগৈলঝাড়া শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৫টি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেণ। আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী আগৈলঝাড়া সদর বাজার পরিচালনা কমিটির নির্বাচনে ৬শত ৯৬ জন ভোটারের মধ্যে ৬শত ৬৩জন ভোটার দিনব্যাপী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ঘোষিত ফলাফলে নির্বাচনে সভাপতি পদে মোঃ সরোযার আলম (চেয়ার) ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আবুল কালাম আজাদ (ছাতা) পেয়েছেন ৩১৫ ভোট।
সহ-সভাপতি পদে মোঃ আলী আকবর মিঠু (বই) ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মারুফ হোসেন দোলন (মাইক) পেয়েছেন ২৮০ ভোট।
সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার সাগর (টিউবয়েল)৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাঈদ হোসেন কবির (মটরসাইকেল)১৭৮ভোট পেয়েছেন। এছাড়াও অন্য প্রার্থী নুর ইসলাম শিকদার ১৩৯ ভোট পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুস্তুম মোল্লা (ফুটবল) ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ নজরুল ইসলাম মিন্টু (দোয়াত কলম) পেয়েছেন২১৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে মোঃ শাহাদাৎ হোসেন মোল্লা (তালা) ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সরোয়ার শাহ (কলশ) ২০১ ভোট পেয়েছেন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না।
বাজার পরিচালনা কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মোল্লা বশির আহম্মেদ পান্না জানান, নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে মাঠে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত ছিলেন। মাঠে সার্বক্ষনিক ভ্রাম্যমান মোবাইল কোর্ট পর্যবেক্ষন করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষনের জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছিল। তিনি শান্তি পূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যাবসায়িসহ সকলকে ধন্যবাদ জানান।
আগৈলঝাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচিতরা সাংবাদিকদের বলেন , আমাদেরকে নির্বাচিত করায় আগৈলঝাড়া বাজারের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আগৈলঝাড়া বাজারের সকল ব্যাবসায়ীদের নিয়ে বাজার উন্নয়ন করার কথাও জানান তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৮:২৫   ৩০৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ