ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পাবনা-২ আসনে পুনরায় ধানের শীষের কান্ডারী হলেন অ্যাডভোকেট এ, কে, এম সেলিম রেজা হাবিব

পাবনা-২ আসনে পুনরায় ধানের শীষের কান্ডারী হলেন অ্যাডভোকেট এ, কে, এম সেলিম রেজা হাবিব


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫


পাবনা-২ আসনে পুনরায় ধানের শীষের কান্ডারী হলেন অ্যাডভোকেট এ, কে, এম সেলিম রেজা হাবিব

পাবনা: সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা ২ সংসদীয় আসনে দলীয় এবং জনমত জরিপে এগিয়ে থাকায় পুনরায় ধানের শীষের কান্ডারী হিসেবে মনোনীত হয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুজানগর উপজেলার কৃতি সন্তান এ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব বলে জানা গেছে ।

এর আগে এ কে এম সেলিম রেজা হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী হিসেবে পাবনা-২ ( সুজানগর-আমিনপুর) আসন থেকে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জানাযায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনগুলোতে প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি শুরু করে বিএনপি। ২০২৬ সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এ লক্ষ্য সামনে রেখে অন্যান্য আসনের মত পাবনা ২ আসনেও প্রার্থী বাছাই করে দলটি। এর মধ্যে সংসদীয় আসনটিতেএকাধিক জরিপও সম্পন্ন করে দলটি ।

পাবনা ২ নির্বাচনী এলাকায় জনপ্রিয়তার ভিত্তিতে দলের মধ্যে স্থানীয় জনপ্রিয়তা, দলীয় নেতা কর্মীদের মতামত , দলের জন্য নিবেদিত কি না, আন্দোলন-সংগ্রামে অবদান-ত্যাগ, দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা, সততা, শিক্ষাগত যোগ্যতা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং জনমত জরিপে এগিয়ে থাকায় জনবান্ধব নেতা হিসেবে পরিচিত অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবকে এ আসনটিতে বিএনপি’র ধানের শীষের মনোনয়ন দেয়ার জন্য মনোনীত করা হয়েছে। এ আসনটিতে অ্যাডভোকেট এ, কে, এম সেলিম রেজা হাবিবের পাশাপাশি মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ। এরমধ্যে কৃষিবিদ হাসান-জাফির তুহিন কে পাবনা-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) দেশের সর্ববৃহৎ গণমুখী একটি বড় রাজনৈতিক দল। এই দলের মনোনয়নের বিষয়ে সবাই আগ্রহী হন। এতে দোষের কিছু নেই। তবে পাবনার- ২ আসনের ধানের শীষের কান্ডারী কে, তা গত বৃহস্পতিবার দলটির হাই কমান্ড থেকে জানানো হয়েছে। স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও মতপার্থক্য থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ, কে,এম সেলিম রেজা হাবিবের পক্ষে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীরা কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ আসনটি উপহার দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সুজানগর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন বলেন, এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। জনবান্ধব নেতা এডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব ধানের শীষের কান্ডারী হওয়ায় দলমত নির্বিশেষে সবাই উজ্জীবিত, উৎফুল্ল।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত অ্যাডভোকেট এ,কে,এম সেলিম রেজা হাবিব অবহেলিত এ অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য আন্তরিকভাবে কাজ করবেন ।

উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল বলেন, দলের প্রতিটি নেতাকর্মী অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

পাবনা ২ আসনের ধানের শীষের কান্ডারী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ, কে,এম সেলিম রেজা হাবিব বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য জন্য চূড়ান্ত ভাবে মনোনীত হওয়ার পর শুক্রবার (২৭ জুন) এক প্রতিক্রিয়ায় জানান, দীর্ঘদিন ধরে এ জনপদের মানুষের সুখে দুখে পাশে থেকে কাজ করছি। ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে হামলা মামলার পাশাপাশি করতে হয়েছে কারাবরণ। পাবনা- ২ সংসদীয় আসনের এমন কোনো এলাকা নেই যেখানে আমি যাইনি। দলীয় নেতাকর্মীসহ জনসাধারণ সবার সঙ্গে রয়েছে আমার আত্মার সম্পর্ক ।

বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাবনা- ২ আসনের মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাকে পুনরায় সুযোগ দিয়েছেন। সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এ জনপদের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করলে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার পাশাপাশি জনগণের সার্বিক কল্যানে কাজ করবো ইনশাল্লাহ। এজন্য তিনি ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪৯   ৫২১ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন
ঐতিহ্যবাহী তারাবাড়িয়া পশুর হাটে জমে উঠেছে কোরবানির বেচাকেনা
১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা
চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা



আর্কাইভ