ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২ জুলাই ২০২৫
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জের ২৯ কেজি গাঁজা ও নগদ লক্ষাধিক টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবীগঞ্জের ২৯ কেজি গাঁজা ও নগদ লক্ষাধিক টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫


নবীগঞ্জের ২৯ কেজি গাঁজা ও নগদ লক্ষাধিক টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার উত্তর পূর্বাঞ্চলের চিহ্নিত মাদক সম্রাট রায়েছ মিয়াকে অবশেষে সেনাবাহিনী ২৯ কেজি গাঁজা, নগদ ১ লক্ষ ৬হাজার ১শ টাকা সহ গ্রেফতার করেছে ।
সেনবাহিনীর ক্যাম্প সূত্র জানায়, ২ জুলাই বুধবার সকাল অনুমান ৬টায় সেনাবাহিনীর লেঃ রাফি সিদ্দিকী এর নেতৃত্বে একদল সেনা সদস্য নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাঁক ইউনিয়নের জিয়াপুর গ্রামের অভিযান চালিয়ে চিহ্নিত মাদক স¤্রাট মোঃ রায়েছ মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ২৯ কেজি গাজা ও নগদ ১ লক্ষ ৬ হাজার ১শ টাকা সহ তাকে আটক করা হয়। এসময় তার অপর সঙ্গী পালিয়ে যায়।
আটককৃত মাদক সম্রাট ব্যবসায়ী মোঃ রায়েছ মিয়া (৪২)পিতাঃ মোঃ আরজু মিয়া গ্রামঃ জিয়াপুর থানাঃ নবীগঞ্জ জেলাঃ হবিগঞ্জ৷ উক্ত মাদক ব্যবসায়ীকে হবিগঞ্জ জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী৷ পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওসি পনিভূষণ রায় বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন ।
উল্লেখ্য- মাদক ব্যবসায়ী রায়েছ ও তার বাহিনী কর্তৃক দীর্ঘদিন ধরে বিদেশি মদ,গাজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো । তার মতো আরো কতিপয় মাদক ব্যবসায়ীগণ মদ,গাঁজা ও ইয়াবার রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছেন । অন্যান্য মাদক কারবারিদের গ্রেফতারে সেনাবাহিনীর হস্তক্ষেপে কামনা করছেন এলাকাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫৯   ১৬৮ বার পঠিত  |