ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় সদর ইউনিয়ন বিএনপির মতবিনিময়

কাঁঠালিয়ায় সদর ইউনিয়ন বিএনপির মতবিনিময়


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫


কাঁঠালিয়ায় সদর ইউনিয়ন বিএনপির মতবিনিময়

ঝালকাঠি: কাঁঠালিয়ায় বিএনপির ফরম পুরণ নুতন সদস্যদের মাঝে ফরম বিতরণ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র কমিটি সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২ জুলাই) বিকেলে কাঁঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা সদর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নুরুজ্জামান বাদল।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো.জালালুর রহমান আকন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.আখতার হোসেন নিজাম মীররহর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শাহীন হোসেন। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.খলিলুর রহমান, আমুয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.আঃ মান্নান তালুকদার, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক ক্বারী মো.নেয়ামত উল্লাহ, উপজেলা মৎস্যজীবি দলের নেতা মো.খলিলুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সম্পাদক সাইফুল ইসলাম মল্লিক, কৃষকদল নেতা ওবায়েদুল হক মোল্লা, মহিলা দলের নেত্রী সাহেলী পারভীন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো.রুবেল মোল্লা প্রমূখ।

সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো.হাসিব ভুট্রো। অনুষ্ঠানে ৯ ওয়ার্ডের সভাপতি সম্পাদকগণও বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:২৯   ২৪৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ