ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সুজানগর পৌর বিএনপির মতবিনিময় সভা

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সুজানগর পৌর বিএনপির মতবিনিময় সভা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫


তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সুজানগর পৌর বিএনপির মতবিনিময় সভা

পাবনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃত্ততা বৃদ্ধির লক্ষে সুজানগর পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুজানগর পৌর বিএনপি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সুজানগর পৌর বিএনপি’র সভাপতি কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা তোরাব আলী, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, হাবিবুর রহমান রব, আব্দুল মজিদ শেখ, ইদ্রিস আলী, ,রশিদ, ফারুক শেখ মুক্তার শেখ, হযরত আলী, লিটন খান, লতিফ মন্ডল, আব্দুল হাই, খন্দকার বাবু, বন্দের মোল্লা, জিয়া মোল্লা, মোকছেদ, রহমান শেখ, বাবু খান, সোহেল শেখ, হাসেম শেখ,হাকিম, যুবদল নেতা রেজা বিশ্বাস ও ছাত্রদল নেতা মেহেদী হাসান প্রমূখ।মতবিনিময় সভায় সুজানগর পৌর ও ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।সভায় সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বিশ্বাস বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে কোনো বৈষম্য থাকবে না। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এ দেশের সাধারণ মানুষ। তারাই ঠিক করবে বাংলাদেশ কোন পথে চলবে। আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে মানুষের ওপরে যে কর্তৃত্ব চাপিয়ে দিয়েছে, বিএনপি তা বিশ্বাস করে না। বিএনপি জনগণের মতামত নিয়েই একটি মানবিক ও ন্যায়ের সমাজ গড়তে চায়।

এ সময় তারা আরো বলেন, পাবনা ২ আসনের আমাদের নেতা কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নেতৃত্বে এবং তিনি যে নির্দেশনা দেবেন তা বাস্তবায়নে পৌর বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে ইনশাল্লাহ ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:১৭:২২   ১৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ